ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে উপজেলার নাটঘর ঈদগাহ মাঠে, নাটঘর ঋষিপাড়া এবং খড়িয়ালা গ্রামে তিনি মতবিনিময় করেন।
গণঅধিকার পরিষদ নাটঘর ইউনিয়ন শাখার সদস্য সচিব সুহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “গত ১৭ বছর আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারেননি। এবার সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করবেন। আমি গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছি। আমার জন্য দোয়া করবেন।”
তিনি আরও বলেন, “আমি ছোটবেলা থেকেই মানবকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। এখনো আছি, আগামীতেও থাকব। আপনাদের পাশে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই।”
এ সময় তিনি নাটঘর ঈদগাহ মসজিদের উন্নয়নকাজের জন্য দেড় লাখ টাকা এবং নাটঘর ঋষিপাড়ার মন্দির উন্নয়নকাজের জন্য এক লাখ টাকা নগদ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জহর মিয়া, মোলাম খাঁ, আব্দুর রহিম, জিল্লু মিয়া, মোতাহার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।