জাতীয়
এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার
বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর ও শারীরিক নির্যাতনের মাধ্যমে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর সদর রোডের টপ টেন নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, এ ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
ঢাকা মেডিকেলে পড়াশোনা ও ইন্টার্নশিপের পুরোনো স্মৃতি তুলে ধরলেন ডা. জুবাইদা রহমান
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নিজের শিক্ষাজীবন ও ইন্টার্নশিপের নানা স্মৃতি তুলে ধরেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬ তারিখ পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্লোটিং (ভাসমান) মজুতসহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন।
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী জুলাইয়ের শুরুতে স্পিকার ইরানের উদ্দেশে ঢাকা ছাড়বেন। আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম, ইরাক ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
কর্ণফুলী টানেলে ১,৬১৬ কোটি টাকার অনিয়ম
কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মূল্যায়ন প্রতিবেদনে। ১০ হাজার ৬৮৯ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে ব্যয়, বাস্তবায়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনায় একাধিক অনিয়ম ও দুর্বলতার চিত্র তুলে ধরা হয়েছে।
চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: ডা. শফিকুর রহমান
দেশে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা সম্ভব হলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে লিউ হাইশিং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নয়বার চীন সফরের কথাও উল্লেখ করেন।
তিস্তা-গঙ্গাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ
ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে সরকার। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিস্তা মহাপরিকল্পনাসহ সংশ্লিষ্ট সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার
তার ভাষ্য, তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, পাকিস্তানি বাহিনী আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং মানুষ স্বাধীনতা চায়। কিন্তু শেখ মুজিবুর রহমান তখন বলেন, তিনি বিচ্ছিন্নতাবাদী হতে পারেন না এবং পাকিস্তান ভাঙার সঙ্গে নিজের নাম জড়াক, তা চান না। এ কারণেই তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলায় যখন জাতি দিশেহারা হয়ে পড়েছিল, তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। একই সময়ে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। তার দাবি, এটিই প্রকৃত ইতিহাস।
আগামী ৬ মাসে চালু হচ্ছে ৫টি শিশু হাসপাতাল
আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতাল দুটি আগস্টের প্রথম দিকে চালুর সকল প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হবে। পাশাপাশি বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে হাসপাতালগুলোতে।
জ্বালানি নিরাপত্তা ও সবুজ প্রবৃদ্ধির কৌশল হিসেবে গুরুত্ব পাচ্ছে বৈদ্যুতিক যানবাহন
বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতে রূপান্তর কেবল পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবেই নয়, বরং জ্বালানি নিরাপত্তা জোরদার, আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং টেকসই শিল্পায়ন এগিয়ে নেওয়ার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে গুরুত্ব পাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের (এফওয়াই২৭) জাতীয় বাজেট এবং ‘বাংলাদেশ ক্লাইমেট বাজেট রিপোর্ট ২০২৬-২৭’-এ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার এবং দেশীয় ইভি শিল্পভিত্তি গড়ে তুলতে একাধিক কর-সুবিধা ও প্রণোদনার কথা উল্লেখ করা হয়েছে।
সাদা পতাকার উৎস খতিয়ে দেখছে সরকার: ডা. জাহেদ
অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, সেবা গ্রহণসংক্রান্ত দুর্নীতির ক্ষেত্রে সরকারের রাজনৈতিক অংশ এবং সরকারি কর্মকর্তাদের উভয়েরই দায় রয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দুর্নীতি করেছেন এমন কথা তিনি বলছেন না, আবার তারা অন্য কোনো ধরনের দুর্নীতিতে জড়াননি—এ কথাও বলছেন না। দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। তিনি দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে যেকোনো উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, এ ক্ষেত্রে সরকার কোনো ধরনের বাধা দেবে না।