জাতীয়
বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা
দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা ও দুর্গত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: সালাহউদ্দিন আহমদ
রাজধানীর মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা অনেক বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তথ্য উপদেষ্টার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই দেশীয় গণমাধ্যমে তাঁর বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু হয়।
মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। সমালোচকদের দাবি, মাজারটি নিজস্ব দানের অর্থেই আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ। তাদের মতে, সম্প্রতি বদলি হওয়া জেলা প্রশাসক সারওয়ার আলম বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিতেই এমন পদক্ষেপ নিয়েছেন। এ প্রসঙ্গে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সিলেটের সমন্বয়ক আবদুল করিম চৌধুরী বলেন, বিদায়ী ডিসি এর আগে মাজারসংক্রান্ত কয়েকটি সিদ্ধান্তের কারণে বিতর্কের মুখে পড়েছিলেন। তার ভাষ্য, যে মাজারে বিপুল পরিমাণ দান আসে বলে প্রশাসনের পক্ষ থেকেই তুলে ধরা হয়েছিল, সেই মাজারেই বিদায়ের আগে ৫ লাখ টাকা অনুদান দেওয়া মূলত একটি রাজনৈতিক প্রদর্শনীর মতো পদক্ষেপ।
জুলাই শহীদদের কবর জিয়ারত মঞ্চ ২৪-এর, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
রোববার (৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচি শেষে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, বর্তমান সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হওয়া উচিত জুলাইয়ের সব গণহত্যার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের সব ‘আইকনিক’ শহীদকে পর্যায়ক্রমে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান ও বীরত্বসূচক খেতাবে ভূষিত করার দাবি জানান।
চার বছরে পদ্মা সেতুর টোল আয় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকার
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের যাতায়াতে নতুন গতি এনে দেওয়া পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ করেছে। এ সময়ের মধ্যে সেতুটি ব্যবহার করেছে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এই চার বছরে সেতু থেকে টোল বাবদ আদায় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ টাকা।
এক টাকার বরাদ্দে আইন বিভাগ চলবে না, দেশ হবে পুলিশি রাষ্ট্র: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এক টাকার বরাদ্দে আইন ও বিচার বিভাগ পরিচালনা করা সম্ভব নয়। এমন পরিস্থিতি সৃষ্টি হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আইন ও বিচার বিভাগের বাজেট এবং এ-সংক্রান্ত ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
ছয় দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল রোববার (২১ জুন) ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় দিনের এ সফরে তিনি মালয়েশিয়া ও চীন সফর করবেন। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠক: নদী ব্যবস্থাপনায় ঐকমত্য
বেইজিং (চীন), ২৫ জুন, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়।আজ দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা চান।
৬ মাসে সড়কে ঝরেছে ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন স্থানে ৩২০টি সড়ক দুর্ঘটনায় ৩৬০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০৯ শিক্ষার্থী।