জাতীয়
৫ কোটি টাকা জরিমানা ও সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ বিল পাস
NULL
এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ কর্তৃপক্ষের
অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরে একই সভায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ওই নিয়োগ বিধিবহির্ভূত হওয়ায় তা বৈধ নয়। এরই পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের ৯২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তার ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করা হয় এবং সেই সময় থেকে প্রাপ্ত সব আর্থিক সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইনুর রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয় , সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিলের ঘোষণা
মঙ্গলবার (৩০ জুন) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে। রায়ের পর চিফ প্রসিকিউটর বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। তবে ঘোষিত রায় প্রত্যাশিত না হওয়ায় এর বিরুদ্ধে আপিল করা হবে।তিনি আরও জানান, রাষ্ট্রপক্ষ মামলায় সর্বোচ্চ শাস্তি চেয়েছিল। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, রাজনৈতিক বিরোধের কারণেই এ মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে।
বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে
ভিসার আবেদন করতে হলে প্রথমে ভারতের অনলাইন ভিসা পোর্টালে প্রবেশ করে ‘রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন’ অপশন নির্বাচন করতে হবে। এরপর দেশ হিসেবে বাংলাদেশ এবং ভিসার ধরন হিসেবে ট্যুরিস্ট ভিসা নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে। পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, ভ্রমণ পরিকল্পনা ও প্রয়োজনীয় বিবরণ সঠিকভাবে দিতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি ওয়েব ফাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি প্রদান করা হবে, যা ভবিষ্যৎ ট্র্যাকিংয়ের জন্য সংরক্ষণ করতে হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ছবি আপলোড করে ফরম প্রিন্ট ও স্বাক্ষর করতে হবে।
ঢাকাসহ যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের ট্যুরিস্ট ভিসা
হাইকমিশনার বলেন, বাংলাদেশি নাগরিকরা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে অবস্থিত আইভ্যাক কেন্দ্রের মাধ্যমে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রায় দুই বছর পর এ সেবা পুনরায় চালু হওয়ায় ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। গত ১২ জুন তিনি ঢাকায় পৌঁছান।
বাংলাদেশ-চীন বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলে মন্ত্রিপরিষদের একাধিক সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠকে পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, শিক্ষা এবং অন্যান্য সহযোগিতামূলক খাত নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন আতঙ্ক
সাম্প্রতিক সময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের একাধিক ঘটনা ঘটেছে। বুধবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক নিহত হন। এর কয়েকদিন আগেও একই সীমান্ত এলাকায় আরেকজনের মৃত্যু হয়। এর আগে গত ২৪ মে নাইক্ষ্যংছড়ির ভালুকিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গাসহ চারজন নিহত হওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা থেকে জেলেদের অপহরণের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ও অস্থিরতা দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। নিজ দেশের ভূখণ্ডে অবস্থান করেও তারা প্রতিবেশী দেশের সংঘাতের ঝুঁকির মুখে পড়ছেন।
বিদেশি ঋণের শর্ত সংসদে প্রকাশের দাবি বিরোধী এমপিদের
অধিবেশনে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রীরা মঞ্জুরি দাবি উত্থাপন করেন। কয়েকটি ছাড়া অধিকাংশ দাবির বিপরীতে বিরোধী দলের সদস্যরা প্রতীকী ছাঁটাই প্রস্তাব দেন। মোট ৪৩ জন সংসদ সদস্য এক হাজার ৪৩টি ছাঁটাই প্রস্তাব জমা দিলেও সময়ের সীমাবদ্ধতা ও বিরোধী দলের সম্মতিতে সব প্রস্তাবের ওপর আলোচনা হয়নি। কিছু প্রস্তাব আলোচনার বাইরে রাখা হয় এবং কিছু নোটিশ প্রত্যাহার করা হয়। শেষ পর্যন্ত কোনো ছাঁটাই প্রস্তাবই গৃহীত হয়নি।
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয়
প্রধানমন্ত্রীর নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ এবার বাতিল করা হয়েছে। এতে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মঙ্গলবার (৩০ জুন) অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের ব্যয় সংকোচন ও সাশ্রয়ী নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘ভাতের হোটেলের’ হারুনসহ ৩৩ পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন
‘ভাতের হোটেলের’ হারুন নামে পরিচিত বিতর্কিত সাবেক গোয়েন্দা পুলিশপ্রধান হারুন অর রশীদসহ ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিসিএস ২০তম ব্যাচের সদস্য এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশের গুরুত্বপূর্ণ পদ ও বিভিন্ন জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই নির্বাচনকে ঘিরে ‘রাতের ভোটের কারিগর’ হিসেবে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কয়েকজন সাময়িক বরখাস্ত থাকলেও অধিকাংশই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
সহায়ক পরিবেশ হলে বিভিন্ন দেশে সফর করবেন প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির
পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, উপযুক্ত ও সহায়ক পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদার দেশে সরকারি সফরে যাবেন। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন, মুক্তিতে আর বাধা নেই
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক যাত্রাবাড়ীতে খোবাইব নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আদালতের এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।