জাতীয়

২৭তম বিসিএসের আরও ৭৮ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিল সরকার

২৭তম বিসিএসের আরও ৭৮ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিল সরকার

দীর্ঘদিনের অপেক্ষার পর ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৭৮ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। রোববার সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে ভিন্ন কোনো নির্দেশনা না এলে ওই দিনই যোগদান কার্যকর হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তাঁর নিয়োগ বাতিল করা হবে।

২৫ জুলাই, ২০২৬
ইনুকে ফোনে শেখ হাসিনা বলেছিলেন ‘আকাশ থেকে নেমে ধরবে’

ইনুকে ফোনে শেখ হাসিনা বলেছিলেন ‘আকাশ থেকে নেমে ধরবে’

একসময় প্রভাবশালী তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু। ১৪ দলীয় জোটের অন্যতম শরিক নেতা হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন দমনের সময় তাদের মধ্যে একাধিক ফোনালাপ হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। সরকার পতনের পর এসব কথোপকথন প্রকাশ্যে আসে এবং পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন আপন চার ভাই

মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন আপন চার ভাই

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল প্রায় এক মাস ধরে আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। অভিযোগ রয়েছে, গত শুক্রবার পারুল আক্তারকে ধর্ষণ করেন তিনি। পরে শনিবার ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর রোববার স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি মদের বোতলও জব্দ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
অ্যাটর্নি জেনারেলকে হুমকির, চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

অ্যাটর্নি জেনারেলকে হুমকির, চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

শোকজপ্রাপ্তরা হলেন— মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)। অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে কর্মরত অবস্থায় ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অসংযত আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বিচারপ্রার্থী ও কার্যালয়ের অন্য আইন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

২৫ জুলাই, ২০২৬
ভিজিটর ভিসার সঠিক ব্যবহার নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস

ভিজিটর ভিসার সঠিক ব্যবহার নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস

ভিসার নিয়ম অনুযায়ী এর সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সচেতনতামূলক বার্তা প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, ভিসাধারীর নিজ দায়িত্ব হলো ভিসার শর্ত মেনে সেটির সঠিক ব্যবহার নিশ্চিত করা।

২৫ জুলাই, ২০২৬
সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার তা বাস্তবায়ন করতে পারেনি। তার অভিযোগ, অতীতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থানে যে রাষ্ট্রীয় কাঠামো ভূমিকা রেখেছিল, সেই মৌলিক কাঠামোয় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনা হয়নি। এর ফলে দেশের রাজনৈতিক ও জাতীয় পরিসরে নতুন সংকটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা বিশেষ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, কাউকে খুশি করার জন্য নাচতে হবে না: পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, কাউকে খুশি করার জন্য নাচতে হবে না: পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের স্বার্থে যেখানে যাওয়া প্রয়োজন, সরকার সেখানে যাবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারতের সঙ্গেও কূটনৈতিক যোগাযোগ রাখা হবে। কোনো পক্ষের চাপ বা প্রভাবের কারণে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির আরও বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় রয়েছে, ফলে শক্ত অবস্থান থেকে কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে। তিনি দাবি করেন, আগের সময়ে এমন ভারসাম্যপূর্ণ কূটনীতি অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি।

২৫ জুলাই, ২০২৬
পৃথিবী বদলাবে, কিন্তু বাংলাদেশ-চীন বন্ধুত্ব নয়: সি চিন পিং

পৃথিবী বদলাবে, কিন্তু বাংলাদেশ-চীন বন্ধুত্ব নয়: সি চিন পিং

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতি চীনের অবিচল বন্ধুত্ব ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট থাকবে। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার হিসেবে পাশে থাকবে। আজ শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
যে প্রক্রিয়ায় দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীরকে

যে প্রক্রিয়ায় দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীরকে

বাংলাদেশের এক সময়ের আলোচিত পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি বেনজীর আহমেদ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সংযুক্ত আরব আমিরাত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে রোববার বিবিসি বাংলাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২৫ জুলাই, ২০২৬
মাদক দমনে আরও কঠোর হবে সরকার, প্রয়োজনে আইন সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক দমনে আরও কঠোর হবে সরকার, প্রয়োজনে আইন সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনায় প্রয়োজন হলে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইন পরিবর্তনের মাধ্যমে পুলিশকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার রাজধানীর ওসমান হাদী মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি