রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৩। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে।
এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অনুভূত এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
গত বছর বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয় নরসিংদীতে। ঘটে হতাহতের ঘটনাও। সে সময় বিভিন্ন সভা-সেমিনারে ভূমিকম্প বিশেষজ্ঞ বলেছেন, টেকটোনিক প্লেটের ৩ ফল্টে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
সময়মতো সঠিক প্রস্তুতির মাধ্যমে জনসচেতনতা তৈরি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে বড় ধরনের ভূমিকম্পেও ক্ষতি ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে এবং এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
সদ্য সংবাদ/এসআর