পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬ ২৩:৪৫:০০
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগ করবেন বলে পিএসসির জনসংযোগ বিভাগের একটি সূত্র জানিয়েছে।

অধ্যাপক মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক। ২০২৪ সালের ৯ অক্টোবর তাকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে তিনি এই দায়িত্ব পান।

এর আগে পিএসসির চেয়ারম্যান ছিলেন মো. সোহরাব হোসাইন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে সোহরাব হোসাইনের নেতৃত্বাধীন কমিশনের চেয়ারম্যানসহ ১২ সদস্য পদত্যাগ করেন।

তাদের পদত্যাগের পরদিনই অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছর পর এবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পিএসসির জনসংযোগ বিভাগের ওই কর্মকর্তা জানান, মঙ্গলবারই চেয়ারম্যানের পদ থেকে মোবাশ্বের মোনেমের পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু