পর্যটন খাত এগিয়ে নিতে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬ ১৪:৪১:০০
ছবি: সংগৃহীত

পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের পর্যটকদের ভ্রমণ সহজ করতে ভিসা প্রক্রিয়া দ্রুত করা, বিমান যোগাযোগ বাড়ানোসহ নতুন সুযোগ তৈরিতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ওয়াইবি তুয়ান চিউ চুন মানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদউজ্জামান মিল্লাত।
এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় দেশের পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ও সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা তৈরির উপায় নিয়ে আলোচনা করা হয়। এটি দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনায় দুই দেশের পর্যটন খাতের সেরা চর্চা ও অভিজ্ঞতা বিনিময়, পর্যটন খাতের সক্ষমতা বৃদ্ধি, ভিসা সুবিধা সহজ করা এবং প্রি-ভেরিফিকেশন ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া মালয়েশিয়ার পর্যটন সেবা খাতে প্রশিক্ষিত জনবল নিয়োগ বাড়ানোর লক্ষ্যে আতিথেয়তা শিল্পে যৌথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষই মনে করে, এই ঘনিষ্ঠ সহযোগিতা কেবল পর্যটন খাতের প্রসারেই ভূমিকা রাখবে না, বরং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বহুলাংশে বাড়িয়ে দেবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা ও প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক চুয়া চুন হুয়া, ট্যুরিজম মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রচার (এশিয়া ও আফ্রিকা) বিভাগের পরিচালক মাদাম নুওয়াল ফাদিলাহ কু আজমিসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সদ্য সংবাদ/এসআর

 

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট