দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জারি হলো জরুরি নির্দেশনা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬ ০০:৪৯:০০
ছবি: সংগৃহীত

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে ১০ কর্মদিবস সময় বেঁধে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১৭ আগস্ট) এ বিষয়ে একটি চিঠি জারি করে বোর্ড। চিঠিটি বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৬ মার্চ জারি করা পরিপত্রের আলোকে যেসব প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি নেই, সেগুলোতে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করতে হবে। নিয়মিত পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই অ্যাডহক কমিটি গঠন করতে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের উদ্যোগ না নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে এর দায় নিতে হবে। এ ক্ষেত্রে তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

চিঠিতে অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট