দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়িয়েছে বাংলাদেশ: ত্রাণমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬ ২২:৩৭:১৯
ছবি: সংগৃহীত

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা অতীতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে সক্ষম একটি দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। সংকটপূর্ণ আবহাওয়া পরিস্থিতিতেও উদ্ধার ও জরুরি প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার মতো সক্ষমতা দেশের রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দরে এক অনুষ্ঠানে উপকূলীয় ১২ জেলার জন্য দুর্যোগকালীন উদ্ধার কাজে ব্যবহারের উদ্দেশ্যে স্পিডবোট হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো দুর্যোগে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ১২টি উপকূলীয় জেলায় আধুনিক স্পিডবোট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ২৫টি জেলায় এ ধরনের উদ্ধারযান সরবরাহ করা হবে।

তিনি বলেন, সরবরাহ করা স্পিডবোটগুলো ডাবল ইঞ্জিনযুক্ত হওয়ায় অপেক্ষাকৃত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হবে। এর ফলে উপকূলের দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় দ্রুত পৌঁছে প্রয়োজনীয় সহায়তা দেওয়া সহজ হবে।

সাম্প্রতিক বিভিন্ন দুর্যোগের অভিজ্ঞতা তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, চট্টগ্রামে অতিবৃষ্টির পর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলে দ্রুত উদ্ধার কাজে স্পিডবোট পাঠানো হয়েছিল। দুর্গত মানুষের জন্য আশ্রয়কেন্দ্রে শুকনা ও রান্না করা খাবারের ব্যবস্থাও করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় অধিকাংশ মানুষ ইতোমধ্যে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, নতুন ঘর নির্মাণের পাশাপাশি কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় বীজ সরবরাহ করা হচ্ছে।

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতির কথাও তুলে ধরেন মন্ত্রী। তাঁর ভাষ্য, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরকে ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এক লাখ স্বেচ্ছাসেবকের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৭০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্য ইতোমধ্যে ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শিগগিরই তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

রাজধানীতে বড় ধরনের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে ৪৪৫টি স্থান চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল এবং আকাশপথে উদ্ধারকাজের জন্য হেলিকপ্টারের তালিকাও প্রস্তুত রাখা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, অতীতের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিপুল প্রাণহানি ঘটলেও সময়ের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

বাংলাদেশ ভৌগোলিকভাবে দুর্যোগপ্রবণ দেশ উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগ মোকাবিলায় অবকাঠামোগত সক্ষমতার পাশাপাশি মানুষের সচেতনতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু