সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত বৃহস্পতিবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে সোমবার (১৭ আগস্ট) রিটটির আদেশের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন আদালত।
রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।
রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা অনেক ক্ষেত্রে নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের স্বাধীনভাবে মত প্রকাশ ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি মনে করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।
শুনানি শেষে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন।
সদ্য সংবাদ/এসএস