নাসিরনগরে প্রেমের জেরে যুবককে পরিকল্পিত হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে মুখতার হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবার দাবি করছে, এটি পরিকল্পিত হত্যা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকার মাজু মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় মুখতার হোসেনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুখতার হোসেন ওই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া এলাকার রাব্বানীর মেয়ে শিউলি আক্তারের সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল মুখতারের। এ বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে ছেলের পরিবার মেয়ের বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠায়। তবে মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে এবং ছেলের নামে কোর্টে মামলা করে। এক সপ্তাহ আগে এই মামলার বিষয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে রায় দেওয়া হয়েছিল, যাতে তারা মামলা তুলে নেবে।

তবে বৃহস্পতিবার দুপুরে পরিকল্পিতভাবে মেয়ের বড় ভাইসহ ছয়জন মুখতাকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করে, অভিযোগ করেছে নিহতের পরিবার।

নিহতের বাবা ইসলাম উদ্দিন বলেন, “আমি আমার ছেলের সর্বোচ্চ বিচার চাই। আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।”

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুহেল শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিস্তারিত ময়নাতদন্তের পর বলা যাবে।”

সদ্য সংবাদ/তোফাজ্জল মিয়া

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড