নারায়ণগঞ্জে জামায়াতের গণসংযোগে বিএনপির নেতা-কর্মীদের হামলা, আহত ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জামায়াতে ইসলামীর গণসংযোগে বিএনপির নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে।

এ হামলায় আহত হয়েছেন আড়াইহাজার পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান অর্ণব (২৮), উপজেলা সভাপতি মিরাজ মাহমুদ (২৪), শিবিরকর্মী শাফিন আহমেদ (২৩) এবং জামায়াত কর্মী আব্বাস আল মাহমুদ (৪৭)। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী ইলিয়াস মোল্লা নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগে গোপালদী পৌরসভার বড় মোল্লারচর এলাকায় গেলে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

উপজেলা জামায়াতের দক্ষিণ আমির মাওলানা হাদিউল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমাদের নারী কর্মীদের গণসংযোগে বিএনপির কর্মী মোরশেদ বাধা দেন। পরে খবর পেয়ে প্রার্থী ইলিয়াস মোল্লাসহ আমরা গেলে আমাদের ওপর হামলা করা হয়।’

অন্যদিকে বিএনপির কর্মী মোরশেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা হামলা করিনি। তারাই আগে আমাদের ওপর চড়াও হয়েছে। এখানে কোনো মারামারি হয়নি।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় নিন্দা জানিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, ‘এ ধরনের সহিংসতা কাম্য নয়। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেব।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী