না'গঞ্জের উকিলপাড়া মসজিদে এবারও ফজরের পরই ঈদের জামাত

না'গঞ্জের উকিলপাড়া মসজিদে এবারও ফজরের পরই ঈদের জামাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া জামে মসজিদে ২০১৫ সাল থেকে এক ব্যতিক্রমী পদ্ধতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ফজরের ফরজ নামাজের পরপরই এখানে ঈদের জামাত আদায় করা হয়, যা ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে আলাদা একটি ধর্মীয় ঐতিহ্যে রূপ নিয়েছে। এবারও সেই ধারাবাহিকতায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে ফজরের নামাজের সঙ্গে সঙ্গে।

এই বিশেষ উদ্যোগ সম্পর্কে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহতেশামুল হক বলেন,

“ফজরের নামাজ ফরজ, আর ঈদের নামাজ ওয়াজিব। আমাদের উদ্দেশ্য, মুসলমানদের ফরজ নামাজের গুরুত্ব বুঝানো এবং ফজরের জামাতে অংশগ্রহণ বাড়ানো। যদি ঈদের নামাজ উপলক্ষে কেউ অন্তত ফজরের ফরজ নামাজ পড়ে, সেটাও অনেক বড় পাওয়া।”

তিনি আরও জানান, শহরের অন্যান্য মসজিদেও এবার এই উদ্যোগ অনুসরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। উকিলপাড়া মসজিদে ঈদের জামাতে সাধারণত মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে। মসজিদের ভেতর ছাড়িয়ে আশপাশের রাস্তায়ও জামাত অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকেও মুসল্লিরা এতে অংশ নিতে ছুটে আসেন।

উল্লেখ্য, গত এক দশক ধরে এই মসজিদে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ ফজরের পর সূর্যোদয়ের সময়েই আদায় হয়ে আসছে। এই উদ্যোগের মূল প্রবক্তা হিসেবে পেশ ইমাম এহতেশামুল হককেই ধরা হয়।

মসজিদ কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন বলেন,

“এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন আমার দাদি, মরহুমা জাহানারা ইসলাম। ১৯৭৫ সালে তিনি মসজিদের জন্য জমি দান করেন। আজ মসজিদটি তিনতলা বিশিষ্ট এবং তিন শতাধিক মুসল্লির ধারণক্ষমতা রয়েছে। এমন একটি ধারাবাহিক ঈদ জামাত আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।”

উল্লেখ্য, ঈদের নামাজ খোলা ময়দানে আদায়ের বিষয়টি নবীজীর সুন্নত হলেও, জনসংখ্যার আধিক্য ও স্থানসংকটের কারণে মসজিদে নামাজ পড়াটাই বাস্তবসম্মত বলে মনে করেন ইমাম সাহেব। ফজরের পর ঈদ জামাত আয়োজন সেই বাস্তবতার আলোকে ধর্মীয় দায়িত্ব পালনের একটি ব্যতিক্রমী প্রয়াস বলে গণ্য হচ্ছে।
এদিকে শুক্রবার (৬ জুন) নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফাউণ্ডেশন জানায়, জেলায় এ বছর ২৭ টি ঈদগাহে এবং প্রায় ৪ হাজার মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭ টায়, দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার