না.গঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, যাবজ্জীবন ১৮ জনের
না.গঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, যাবজ্জীবন ১৮ জনের
A
Admin
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাবু হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ড ও ১৮ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন- জহিরুল। এছাড়াও এ মামলায় আরও ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এরা হলেন- মিজান, মোহাম্মদ আলী, আব্দুল, লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল, পণ্ডিত। খালাসপ্রাপ্ত ৬ জন হলেন- আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, ২৬ জন আসামির মধ্যে তাওলাদ ওরফে জহুরুলকে মৃত্যুদণ্ড এবং ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এছাড়া ৬ জন খালাস এবং ২ জন আসামি মৃত্যুবরণ করনে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, নারায়ণগঞ্জে হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড ও ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
তিনি আরো জানান, ২০১১ সালের ৫ নভেম্বর জালাল উদ্দিনের ছেলে বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় বাবা বাদী হয়ে হত্যা মামলা করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
মহাসড়কে গাছের গুঁড়ি, নকলায় ৫ জনকে জরিমানা
৩০ অক্টোবর, ২০২৬
যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
৩০ অক্টোবর, ২০২৬
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬
৩০ অক্টোবর, ২০২৬
চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, ভুয়া এনএসআই আটক
৩০ অক্টোবর, ২০২৬
ক্রেতা সেজে পুলিশের অভিযান, জামালপুরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ আটক ২
৩০ অক্টোবর, ২০২৬
-
একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী
-
মহাসড়কে গাছের গুঁড়ি, নকলায় ৫ জনকে জরিমানা
-
বাসার ফ্যানে ঝুলছিল ৮ বছরের শিশুর মরদেহ, পরিবারের দাবি আত্মহত্যা
-
যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
-
‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’
-
দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম
-
কুবিতে এক্সিকিউটিভ এমবিএর ২৫তম ব্যাচের নবীনবরণ
-
কুবির বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা
-
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬
-
তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ