নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর কে এম স্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় A+ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনটি করা হয় নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী মশিউর রহমান রনির পক্ষ থেকে।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক
সম্পাদক মেহেদী হাসান দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন
যুবদলের সভাপতি মনির হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন
ছাত্রদলের সভাপতি জুম্মন ইসলাম ইমন এবং সঞ্চালনা করেন এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের
সাবেক সহ-সভাপতি লিয়ান মাহমুদ আকাশ।
এসময়
স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম স্যারসহ সকল শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে ফুল তুলে
দেন এবং শুভেচ্ছা জানান। শিক্ষার্থীদের এই অর্জনে পুরো স্কুল প্রাঙ্গণে আনন্দঘন
পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে
জুম্মান ইসলাম ইমন বলেন, বর্তমান প্রজন্মই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই শুধু
ভালো ফলাফল নয়, সঠিক শিক্ষা, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে ওঠাই শিক্ষার্থীদের প্রধান
লক্ষ্য হওয়া উচিত।
প্রধান অতিথি
মেহেদী হাসান দোলন বলেন, “আমরা চাই, এখানকার
মেধাবী শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিক।
তাদের মেধা দেশের সম্পদ। এই সফলতার ধারা অব্যাহত রাখতে হলে শিক্ষার্থীদের কঠোর
পরিশ্রমী হতে হবে।”
বিশেষ অতিথি মনির হোসেন বলেন, “শিক্ষার্থীরা
যেন নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে
ওঠে, সেটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ছাত্রী
বিষয়ক সম্পাদক আনিসা হুমায়রা প্রিয়া, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি
রাকিবুল ইসলাম রকি, সরকারি কদম রসুল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাশরাফি
আলম এবং এনায়েতনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
অতিথিরা শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দিয়ে ভবিষ্যৎ
জীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন। এসময় শিক্ষার্থীরা তাদের অনুভূতি
ব্যক্ত করে বলেন, এই সম্মাননা তাদের আরও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানের শেষাংশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।