মরক্কোর ফেজে জোড়া ভবন ধসে ১৯ জনের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর প্রাচীন নগরী ফেজে পাশাপাশি থাকা চারতলা দুটি ভবন ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বুধবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে। খবর রয়টার্স।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ফেজের আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত দুটি পুরোনো ভবন দীর্ঘদিন অযত্নে পড়ে ছিল। ভবন দুটি ধসে পড়ার সময় সেখানে আটটি পরিবার বসবাস করছিল। ধসের পরপরই প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও বেসামরিক সুরক্ষা বিভাগের সদস্যরা তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি জানায়, ভবন দুটির গায়ে বহুদিন ধরে ফাটলের চিহ্ন থাকলেও ধস ঠেকাতে স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, অষ্টম শতকে গড়ে ওঠা মরক্কোর তৃতীয় বৃহত্তম নগরী ফেজে মাত্র দুই মাস আগে জনসেবা সংকট ও জীবনযাত্রার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

তবে, ভবন ধসের ফলে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কোন তথ্য প্রকাশ করা হয়নি।

ফেজের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো শহরে। ভবন ধসের কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ