মঞ্চে অনন্যার উন্মুক্ত কোমরে স্পর্শ, নেটিজেনদের ক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
মুম্বাইয়ে জমকালো এক ফ্যাশন শোর মাধ্যমে নিজের নতুন পোশাকের সংগ্রহ উন্মোচন করেছেন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্ত। ১৭ জুলাই জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের শো-স্টপার ছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। রূপালি ঝলমলে ব্রাইডাল লেহেঙ্গায় র‌্যাম্পে হেঁটে সবার নজর কাড়েন তিনি। তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, র‌্যাম্পে হেঁটে এসে দর্শকদের সামনে দাঁড়ানোর পর অনন্যার পাশে ছিলেন গৌরব গুপ্ত। দর্শকদের করতালির মধ্যে ছবি তোলার সময় মজার ছলে অনন্যার উন্মুক্ত কোমরে হালকা স্পর্শ করেন গৌরব। আচমকা এমন ঘটনায় অনন্যা হেসে ফেলেন এবং কিছুটা সরে দাঁড়ান। পরে তিনি হাততালি দিয়ে ডিজাইনারকে অভিনন্দন জানান। মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পরই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল এটিকে দুই পরিচিত মানুষের স্বাভাবিক ও হাস্যরসাত্মক মুহূর্ত হিসেবে দেখছেন। অন্যদিকে, অনেকের প্রশ্ন জনসমক্ষে এ ধরনের আচরণ কতটা শোভন। তবে অনেকে মনে করছেন, ভিডিওতে অনন্যা ও গৌরব দুজনকেই স্বাভাবিকভাবে হাসতে দেখা গেছে, যা তাদের পারস্পরিক স্বাচ্ছন্দ্যেরই ইঙ্গিত দেয়।

এদিকে, বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অনন্যা পাণ্ডে বা গৌরব গুপ্ত।

কাজের ক্ষেত্রে অনন্যা পাণ্ডেকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘চাঁদ মেরা দিল’ চলচ্চিত্রে। সেখানে তার সহশিল্পী ছিলেন লক্ষ্যা। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও একটি নাচের দৃশ্যকে ঘিরে আলোচনায় আসে। আগামীতে তাকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘কল মি বে’–এর দ্বিতীয় মৌসুমে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী