মন্ত্রণালয়ে বৈঠকের বাড়ল সয়াবিন তেলের দাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর লিটারপ্রতি ৬ টাকা বাড়িয়ে নতুন করে সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (৮ ডিসেম্বর) থেকে নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের আগের দাম ছিল ১৮৯ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খোলা সয়াবিন তেলের দাম ১৭০ টাকা থেকে বেড়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাম তেলের লিটারপ্রতি মূল্য ঠিক করা হয়েছে ১৬৬ টাকা, আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ৯৫৫ টাকায়।

এর আগে গত ১০ নভেম্বর এবং ২৪ নভেম্বর দুই দফায় তেলের দাম সমন্বয়ের অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল অ্যাসোসিয়েশন। তবে মন্ত্রণালয় সাড়া না দেওয়ায় প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে প্রতি লিটারে ৯ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকায় বাজারে ছাড়ে। মোড়কে নতুন দাম দেওয়া থাকায় ভোক্তাদের বাড়তি টাকা গুনেই তেল কিনতে হয়।

এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সরকারকে না জানিয়ে আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো তেলের দাম বাড়িয়েছে, যা নিয়মবহির্ভূত। এ কারণে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের শোকজও করা হয়। পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে লিটারপ্রতি ৬ টাকা বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক