মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আহতরা হলেন—স্বাধীন (২৮), শিরিনা বেগম (৪৬), সাইদুল (২৫), দেলোয়ার (৪৯), মোস্তফা (৪৮), সুজন (২৩), আসিফ মীর (১৯) এবং নয়ন (২৬)। এদের মধ্যে স্বাধীন ও সাইদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিএনপি সারাদেশের ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করে। এতে মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পান দলটির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হন জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদ। এরপর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

দোকানিদের ভাষ্যে, শুক্রবার বিকেলে মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা সাহারা মার্কেট এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেনের অফিসের সামনে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে, উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ ও হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধার নেতৃত্বে রতন সমর্থকেরা সড়কের পাশে অবস্থান করছিলেন। হঠাৎ দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে।

যুবদল নেতা আলী হোসেন অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় তারা আমাদের ওপর হামলা চালায়। আমার গাড়ি ও অফিস ভাঙচুর করা হয়েছে। ৬–৭ জনকে পিটিয়ে আহত করেছে।”

অন্যদিকে বিএনপি নেতা মমিন মৃধা দাবি করেন, “রতন ভাই মনোনয়ন পাওয়ায় গজারিয়ার মানুষ আনন্দিত। আমরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আলী হোসেনের অফিস থেকে গুলি, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করা হলে আমরা প্রতিহত করি।”

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক বলেন, “এটা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নয়। রতন ভাইয়ের মনোনয়ন পাওয়ায় সাধারণ মানুষ আনন্দ করেছে, আর তারা আওয়ামী দোসরদের প্রতিহত করেছে।”

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড