মিশনপাড়ার শীর্ষ চাঁদাবাজ রিয়াদ গ্রেপ্তার, এলাকাবাসীর স্বস্তি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসা আলোচিত চাঁদাবাজ রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এলাকাজুড়ে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, গ্রেপ্তারকৃত রিয়াদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে মিশনপাড়া ও আশপাশের এলাকায় দোকানপাট, মার্কেট, পরিবহন ও নির্মাণ প্রকল্প থেকে চাঁদা আদায় করতো। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা তার ভয়ে মুখ খুলতে সাহস পেতো না।

দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রিয়াদ ও তার সহযোগীরা স্থানীয় ব্যবসায়ী আলী হায়দার মল্লিককে মারধর করে গুরুতর জখম করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত রিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩/৩২৫/৪২৭/৩৮৫/৫০৬(২) ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে।

এদিকে রিয়াদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে রিয়াদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তারা। পুলিশের এই অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং রিয়াদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ