বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উত্তর হাইতকান্দি এলাকার দিরেন্দ্র ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সুমনের চাচাতো ভাই রাজিব চন্দ্র দাস বলেন, 'আমার চাচাতো ভাই সুমন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য গিয়ে পানিতে ডুবে যায়। তার কিছুক্ষণ পর বাড়ির সদস্যরা গোসল করার জন্য পুকুরে নামলে সেখানে তাকে দেখতে পায়। পুকুর থেকে তুলে স্থানীয় পল্লী চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করে।'
রাজিব আরও বলেন, 'সুমন মৃগী রোগে আক্রান্ত ছিলো। প্রায় সময় এই রোগ উঠে। বৃহস্পতিবার বিকালে তার সৎকার কার্য সম্পূর্ণ হয়েছে।'
বিষয়টি নিশ্চিত করে হাইতকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রনজিত বড়ুয়া বলেন, 'আমার ওয়ার্ডের সুমন দাস এক যুবক পানিতে ডুবে মারা গেছে। শুনে খুব খারাপ লাগছে।'