মিরসরাইয়ে নির্মাণাধীন বাড়ি থেকে মালামাল চুরি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
চট্টগ্রামের মিরসরাই পৌরসভায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইলেকট্রিক ও প্লাম্বিংয়ের মালামাল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জিয়া উদ্দিন সিআইপির নির্মানাধীন বাড়িতে এই ঘটনা ঘটছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার মো. আসলাম বলেন, 'জিয়া উদ্দিন সিআইপির নির্মাণাধীন বাড়িটি আমি দেখাশুনা করে থাকি। প্রতিদিনের মতো সন্ধ্যায় গোডাউন বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। পরদিন সকালে এসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। পরে ইলেকট্রিক কাজের জন্য মিস্ত্রি এসে দেখতে পান গোডাউনের তালা ভেঙ্গে ভেতরে রাখা ইলেকট্রিক ও প্লাম্বিংয়ের মালামাল চুরি হয়ে গেছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক বাজারদর প্রায় আড়াই লাখ টাকা। এ বিষয়ে মিরসরাই থানায় আমি বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি।'

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, 'চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগে তদন্ত প্রক্রিয়া চলমান।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড