মিরসরাইয়ে মৌমাছির কামড়ে আহত ৩ শিক্ষার্থী

চট্টগ্রামের মিরসরাইয়ে মস্তাননগর উসমানিয়া তালিমুল কুরআন মাদ্রাসার চলন্ত গাড়িতে মৌমাছির ঝাঁকের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার গাড়িটি শিক্ষার্থীদের নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। গাড়িটি সোনাপাহাড় এলাকায় পৌঁছানোর পর হঠাৎ কোথা থেকে আসা মৌমাছির ঝাঁক শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে। এতে তিন শিক্ষার্থী বেশি আহত হয়। পরে তাদের উপজেলার মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
চট্টগ্রামের মিরসরাইয়ে মস্তাননগর উসমানিয়া তালিমুল কুরআন মাদ্রাসার চলন্ত গাড়িতে মৌমাছির ঝাঁকের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার গাড়িটি শিক্ষার্থীদের নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। গাড়িটি সোনাপাহাড় এলাকায় পৌঁছানোর পর হঠাৎ কোথা থেকে আসা মৌমাছির ঝাঁক শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে। এতে তিন শিক্ষার্থী বেশি আহত হয়। পরে তাদের উপজেলার মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মাদ্রাসাটির শিক্ষক আব্দুর রব বলেন, ‘ঘটনার পরপরই গাড়ি চালক আহতদের হাসপাতালে নিয়ে যায়। যাবতীয় চিকিৎসা শেষে সবাইকে বাড়িতে পাঠানো হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘মৌমাছির কামড়ে আহত তিন শিক্ষার্থীকে সকালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।’

ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, শিক্ষার্থী পরিবহনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘দুর্ঘটনা ঠিক আছে, কিন্তু গাড়িচালককে তো আরও সচেতন থাকতে হয়। আল্লাহর রহমতে বড় কিছু হয়নি।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার