মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আকস্মিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, সাবেক প্রেসিডেন্ট এবং বিভিন্ন সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান এখানেই থামছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, পাঁচ সপ্তাহ পর্যন্ত এই সামরিক অভিযান চলতে পারে।

হামলার পরদিনই মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলের তীব্র চাপের মুখেই ইরানে হামলার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। প্রকাশ্যে আপত্তি জানালেও আড়ালে হামলার পক্ষে অবস্থান নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে সংঘাতের জেরে ইউরোপীয় শক্তিগুলোর অবস্থানও স্পষ্ট হতে শুরু করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে।

অন্যদিকে ফ্রান্স ও জার্মানি-র সঙ্গে যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য বলেছে, মধ্যপ্রাচ্যে ইরানের নির্বিচার ও অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। প্রয়োজন হলে নিজেদের ও উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষায় ‘প্রয়োজনীয় ও আনুপাতিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংসে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এ সংঘাত দীর্ঘায়িত হলে তা মধ্যপ্রাচ্যজুড়ে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। তেলবাজার, আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক কূটনীতিতে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন তেহরান ও ওয়াশিংটনের দিকে—সংঘাত সীমিত থাকবে, নাকি বিশ্ব নতুন এক বড় যুদ্ধে জড়িয়ে পড়বে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি