মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত দুটি জাহাজ অতিক্রম করছে হরমুজ: বিবিসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা দুটি জাহাজ শুক্রবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে বিবিসির তথ্য যাচাইকরণ ইউনিট। শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী ‘ইউরি’ নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার রাতে প্রণালি অতিক্রম শুরু করে এবং পরে লারাক দ্বীপের পূর্বদিকে গিয়ে থেমে যায়। শুক্রবার দিনভর জাহাজটি সেখানেই অবস্থান করেছে।

তথ্য অনুযায়ী, জাহাজটি পণ্যবোঝাই ছিল এবং এর আগে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছাকাছি অবস্থান করেছিল। তবে এর বর্তমান গন্তব্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে ‘অ্যাভন’ নামের একটি রাসায়নিকবাহী ট্যাঙ্কারও শুক্রবার ভোরে প্রণালিটি অতিক্রম করে। চলতি মাসের বেশিরভাগ সময় জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে অবস্থান করছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই জাহাজটিও পণ্যবোঝাই এবং বর্তমানে ওমান উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র একটি অবরোধ রেখা কার্যকর করেছে।

এই অবরোধ চালুর পর থেকে যুক্তরাষ্ট্র একাধিক জাহাজ আটক করেছে, যেগুলো ইরানের বন্দর থেকে যাত্রা করেছিল বা ইরানের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আগে থেকেই নিষেধাজ্ঞার আওতায় ছিল।

এই দুটি জাহাজ যুক্তরাষ্ট্রের অবরোধ রেখার দিকে অগ্রসর হয় কি না, তা পর্যবেক্ষণে রাখা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি