মার্কিন ১০ হাজার স্থলসেনার বিপরীতে ১০ লাখ সেনা মোতায়েন করছে ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি স্থলপথে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়, তার প্রতিক্রিয়ায় ইরান দেশজুড়ে ১০ লাখ সৈন্যকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে। ইরান সরকারের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যে কোনো মার্কিন স্থল অভিযানকে তারা ‘আত্মঘাতী’ পদক্ষেপ হিসেবে গণ্য করবে।

ইরানি সামরিক সূত্র জানাচ্ছে, বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের নিরাপত্তা রক্ষায়। এই দ্বীপ থেকে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ পরিচালিত হয়। ইরানি কমান্ডাররা সতর্ক করেছেন, দক্ষিণ ফ্রন্ট দিয়ে স্থলযুদ্ধে যুক্ত হওয়া মার্কিন বাহিনী ‘ঐতিহাসিক নরকে’ পড়বে।

ইরান ইতোমধ্যে ১০ লাখ সৈন্যকে স্থলযুদ্ধের জন্য সুসজ্জিত করেছে এবং দেশজুড়ে তরুণদের মধ্যে যোগদানের আগ্রহও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বাসিজ, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরসিজি) এবং নিয়মিত সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবীরা রিক্রুটমেন্ট সেন্টারগুলোতে ভিড় জমাচ্ছেন। সামরিক কর্মকর্তারা এই প্রবল জনসংহতিকে জাতীয় একতার পরিচায়ক হিসেবে দেখছেন।

ইরানি সামরিক সূত্র আরও হুঁশিয়ারি দিয়েছে যে, হরমুজ প্রণালিতে জোরপূর্বক মার্কিন প্রভাবে পথ খুলে দেওয়ার চেষ্টা হলে তা ‘আত্মঘাতী’ এবং ‘বলিদানমূলক’ হবে। ইতিমধ্যে আইআরসিজি ১৬ ফেব্রুয়ারি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ‘স্মার্ট কন্ট্রোল’ শীর্ষক মহড়া চালিয়েছে, যা মূলত বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে আয়োজন করা হয়েছিল।

বিশ্ব বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই বিশাল সেনা সমাবেশ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে স্থলযুদ্ধ থেকে বিরত রাখার বার্তা। যদি যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালায়, তবে তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে দীর্ঘতম ও রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হতে পারে।

মার্কিন সূত্র জানাচ্ছে, শুক্রবার (২৭ মার্চ) মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থলসেনা পাঠানোর বিষয় বিবেচনা করছে। এ খবরের সঙ্গে যুক্ত হয়ে ইরান ১০ লাখ সৈন্যকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী