মানবতা ও দায়িত্ববোধ জাগ্রত রাখতে হবে – আবু আল ইউসুফ খান টিপু

মানবতা ও দায়িত্ববোধ জাগ্রত রাখতে হবে – আবু আল ইউসুফ খান টিপু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় গ্রিন আমব্রেলা কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার গাড়িচালক ও হেলপারদের মাঝে ইউনিফর্ম ও পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
তিনি বলেন, “আমি একটি কথা বলতে চাই- আমাদের সবার বিবেক আছে, মানবতা আছে, দায়িত্ববোধ আছে। এগুলো পুনরায় জাগ্রত করা জরুরি। জেলা প্রশাসকের প্রশংসনীয় এই উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি এ ধরনের ভালো উদ্যোগ চালিয়ে যেতে পারেন।”
আবু আল ইউসুফ খান টিপু গাড়ির মালিক ও সেবকদের উদ্দেশে বলেন, “আমি তাদের অনুরোধ করবো—মাইনুদ্দিন ভাই যেভাবে বলেছেন, প্রতিটি সরকার ও বেসরকারি সেক্টরে টেনশন থাকে। কিন্তু আমাদের শ্রমিক ভাইদের জীবনের ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। মৃত্যুর শঙ্কা নিয়ে তারা কাজ করেন, অথচ তাদের টেনশনমুক্ত রাখার দিকটি অনেক সময় উপেক্ষিত হয়। মালিকরা যেন কখনো শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ না করেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “আজকে জেলা প্রশাসক যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন, এটি কেবল চালক ও হেলপারদের জন্য নয়, ভবিষ্যতে রিকশা চালক ও অন্যান্য পরিবহন শ্রমিকদেরও এই প্রক্রিয়ার আওতায় আনা প্রয়োজন। এতে তারা শৃঙ্খলা শিখবে—কোন স্থানে কত মিনিট পর্যন্ত গাড়ি বা রিকশা থামানো যাবে, সেসব নিয়ম মানতে পারবে।”
শেষে তিনি জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, “নারায়ণগঞ্জবাসীর স্বার্থে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের সমাজে মানবতা, নৈতিকতা ও দায়িত্ববোধকে শক্তিশালী করতে হলে এরকম কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার