মাহফুজের বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ করলেন এমপি সেলিম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, মাহফুজ আলম রামগঞ্জের উন্নয়ন প্রশ্নে কার্যত ব্যর্থ হয়েছেন এবং দায়িত্ব পাওয়ার পর তার আচরণও ছিল “দৃষ্টিকটু”।

বুধবার (১৫ এপ্রিল) মাহফুজ আলমের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে এসব মন্তব্য করেন এমপি সেলিম।

তিনি আরও বলেন, 'সাবেক উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম রামগঞ্জের উন্নয়ন নিয়ে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি, বিষয়টি এখন আর আড়াল করার সুযোগ নেই।'

এর আগে, জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-সিলেট মহাসড়কের দুরবস্থার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, 'ছয় লেন হওয়ার কথা থাকলেও বর্তমানে সড়কটি মাত্র ১৮ ফুট প্রশস্ত, যার কারণে এলাকায় যেতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি। তাই আমি এর দ্রুত উন্নয়নের দাবি জানাচ্ছি।'

এই বক্তব্যের পরপরই মাহফুজ আলম নিজের ফেসবুক পোস্টে অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তিনি লেখেন, রামগঞ্জ-লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য একাধিক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেও কোনো সহায়তা পাননি। ডিও লেটার দেওয়া হলেও কার্যকর সহযোগিতা মেলেনি বলে দাবি করেন তিনি।

মাহফুজ আলম আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের চাপ বা সিদ্ধান্তের কারণে তার এলাকায় উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরের নানা ঘটনা ও সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে