মাদকের অর্থের জন্য মাকে অত্যাচার, শাস্তি দিলো এলাকাবাসী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে মাদকাসক্ত সন্তানের দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মাটিতে পুঁতে শাস্তি দিয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের নুরু উদ্দিনের সন্তান নেশাগ্রস্ত যুবক খলিল।

স্থানীয়রা জানান, শনিবার সকালে খলিল মাদক কেনার টাকার জন্য তার মা খোদেজা খাতুনকে ইট ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন। দীর্ঘদিন ধরে মায়ের ওপর এ ধরনের নির্যাতনের ঘটনায় অতিষ্ঠ হয়ে মায়ের সম্মতি নিয়েই খলিল কে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকাবাসী।

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা একটি আঞ্চলিক সড়কের পাশে বুকসমান গর্ত করে খলিলকে সেখানে পুঁতে রাখে। প্রায় এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে তিনি নিজে মাটি সরিয়ে উঠে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে রাখেন।

এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে খলিল মাদকাসক্ত হয়ে পড়ে নিয়মিত মাদক কেনার টাকা না পেয়ে মা বাবাকে মারধর করে আসছিল। আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকার মাধ্যমে তাকে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি। তাই সমাজে একটি বার্তা দিতে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

সদ্য সংবাদ/এম এইচ হৃদয় খান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড