মাদারীপুরে পুলিশের ঝটিকা অভিযান: নগদ টাকাসহ আটক ১৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
​মাদারীপুর শহরের আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আড্ডায় হানা দিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ‘মেট্রো হোটেল’ এ বিশেষ অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়ি এবং একজন নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
​
​পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর থানাধীন ওই হোটেলে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়া খেলা এবং দেহ ব্যবসার মতো অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপস্) বিমল চন্দ্র বর্মণের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​
​অভিযান চলাকালে জুয়ার বোর্ড থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ১ লক্ষ ৬২ হাজার ১৮০ টাকা, ​৩ প্যাকেট তাস (১৫৬ পিস) ও ​১ বোতল বিদেশি মদ।
​
​জুয়ার আসর থেকে আটককৃতরা হলেন: ফারুক সরদার (৫০), আবু তালেব বেপারী (৪৮), মো: সেলিম হাওলাদার (৫০), জুয়েল খাঁ (৫০), কালাম তালুকদার (৩৫), সাইদুল চৌকিদার (৪৫), ফরহাদ মাতুব্বর (৫৭), মোবারক বেপারী (৫০), কালাম হাওলাদার (৬৮), মো: চুন্নু হাওলাদার (৪৩), সামচু বেপারী (৩৯) এবং শাহিন মুন্সী (২৫)।
এছাড়া অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে এক নারীকে আটক করা হয়।
​
​মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলাজুড়ে এ ধরনের অবৈধ ও অনৈতিক কার্যকলাপ বন্ধে পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জেলা পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’