লন্ডনে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির কাউন্টার টেররিজম পুলিশ।
 
শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে লন্ডনের বারনেট ও ওয়াটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে একজন ইরানের নাগরিক এবং বাকি তিনজন ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক। তাদের বিরুদ্ধে লন্ডনে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ স্থান ও ব্যক্তিদের ওপর নজরদারি চালানোর অভিযোগ রয়েছে।
 
পুলিশ জানিয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার গুরুতর অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
 
তদন্তকারীরা বলছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের কাজ করছিলেন, যা যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।
 
এদিকে একই ঘটনায় লন্ডনের হ্যারো এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একজন অপরাধীকে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
কাউন্টার টেররিজম পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্ল্যানাগান বলেন, 'দীর্ঘদিনের একটি তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। বিদেশি শক্তির ক্ষতিকর ও সন্দেহজনক তৎপরতা প্রতিরোধে যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থাগুলো নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং সাম্প্রতিক গ্রেপ্তার তারই অংশ।'
 
এই ঘটনার পর লন্ডনের ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করছে প্রশাসন।
 
কমান্ডার ফ্ল্যানাগান বলেন, 'এমন পরিস্থিতিতে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে।'
 
তবে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
 
পুলিশ জনগণের উদ্দেশ্যে জানিয়েছে, কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা বা অস্বাভাবিক কিছু চোখে পড়লে যেন দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
 
বর্তমানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
 
বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে লন্ডনে গুপ্তচরবৃত্তির অভিযোগে এই গ্রেপ্তারের ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এখন ইউরোপের দেশগুলোতেও দৃশ্যমান হয়ে উঠছে বলেও মনে করছেন তারা।
 
এদিকে পরিস্থিতি বিবেচনায় লন্ডনে ইহুদি ধর্মীয় প্রতিষ্ঠান ও বসতিগুলোর নিরাপত্তা জোরদার করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। বিদেশের মাটিতে অন্য দেশের হয়ে গোয়েন্দাগিরি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাজ্য সরকার।
 
সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের