কুতুবপুরের কিলার আক্তারের নতুন ষড়যন্ত্র ফাঁস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
কুতুবপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী আক্তার, যাকে স্থানীয়রা “কিলার আক্তার” নামে চেনে।সেই দুর্ধর্ষ সন্ত্রাসী  আবারও নতুন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তার লক্ষ্য স্পষ্ট প্রতিপক্ষকে দমন করা এবং নিজের অবৈধ কর্মকাণ্ড ঢাকতে ভিন্ন খাতে ঘটনাটি প্রবাহিত করা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি কুতুবপুরে অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে আক্তার গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তার দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি  তার নিজ প্রতিপক্ষ রাব্বি মিঠুনের অনুসারী। তবে রাব্বি এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, “গ্রেফতারকৃত বা যাদের পুলিশ খুঁজছে, তাদের সঙ্গে আমার বা আমাদের কোনো সম্পর্ক নেই।এটি তার পূর্বনির্ধারিত ষড়যন্ত্রের অংশ। সে গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য দিয়ে নিউজ করাচ্ছে গ্রেফতার কৃতরা আমাদের সাথে সম্পৃক্ত।  তার উদ্দেশ্য শুধু আমাদের এবং আমাদের সমর্থকদের ফাঁসানো।”পুলিশ কিংবা সাংবাদিক যদি অস্ত্র উদ্ধারের ঘটনায় যে আটক হয়েছেন তার সাথে আমাদের সম্পৃক্ততা প্রমাণ করতে পারেন তাহলে সকল শাস্তি আমি মাথা পেতে নেব। আশা করি কারো অপতথ্যে বিভ্রান্ত হয়ে আপনারা কোন সংবাদ পরিবেশন করবেন না।

জানা গেছে, আক্তার অতীতেও কুতুবপুর এলাকায় অস্ত্র এবং মাদক মামলার মাধ্যমে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করেছেন। এমনকি তার বিরুদ্ধে ধর্ষণ ও মাদক মামলায় গ্রেফতারের রেকর্ডও রয়েছে। কিন্তু পুলিশি সোর্স হিসেবে কাজ করায়, স্থানীয়রা অভিযোগ করছেন, তিনি এই সুযোগকে ব্যবহার করে নিজের প্রতিপক্ষকে ঘায়েল করার সম্ভাব্য সকল পদ্ধতি অনুসরণ করেন।

স্থানীয়রা বলছেন, আক্তারের লক্ষ্য একটাই—নিজেকে রক্ষা করা এবং প্রতিপক্ষকে ফাঁসানো। তার এই ধরনের কর্মকাণ্ড কেবল এলাকার শান্তি ও সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের জন্য প্রশাসন এবং সাংবাদিকদের সতর্কভাবে তদন্ত চালানোর আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় জনমত, “আক্তারের ষড়যন্ত্র এবং ভীতি-ভীতি প্রয়োগ প্রতিনিয়ত কুতুবপুরকে অস্থির করে রেখেছে। তার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষ কখনও নিরাপদ বোধ করবে না।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ