বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ি, উলিপুর, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার ইউএনওকে বদলী করে নতুন ইউএনও পদায়ন করা হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলায় নতুন ইউএনও হিসেবে শাহাদাৎ হোসেনকে (১৮৭০৯) পদায়ন করা হয়েছে। তিনি সিনিয়র সহকারী কমিশনার পদে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত। নাগেশ্বরী উপজেলায় নতুন ইউএনও হিসেবে শারমিন জাহান লুনাকে (১৮৭৩৯) পদায়ন করা হয়েছে। তিনি রেভিনিউ ডেপুটি কালেক্টর পদে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত।
ফুলবাড়ী উপজেলায় নতুন ইউএনও হিসেবে দিলারা আকতারকে (১৮৭৩৭) পদায়ন করা হয়েছে। তিনি সিনিয়র সহকারী কমিশনার, হিসেবে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত। উলিপুর উপজেলায় নতুন ইউএনও হিসেবে মাহামুদুল হাসানকে (১৮৬৯৮) পদায়ন করা হয়েছে। তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিআরটিএতে কর্মরত। রৌমারী উপজেলায় নতুন ইউএনও হিসেবে আলাউদ্দিনকে (১৮৬৬৯) পদায়ন করা হয়েছে। তিনি সিনিয়র সহকারী কমিশনার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন।
এছাড়া, চর রাজিবপুর উপজেলায় নতুন ইউএনও হিসেবে এ.এফ.এম. শামীমকে (১৮৭৫০) পদায়ন করা হয়েছে। তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত।