কুড়িগ্রামে কেঁচো সার ব্যবহার করে পেঁপে ও কলা চাষে সফল, দারিদ্রতা জয় করে সাবলম্বী কৃষক পরিবার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
‎‎কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) ব্যবহার করে নিরাপদ ও লাভজনক কৃষি উৎপাদনের দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার চামটারপাড় এলাকার কৃষক শামছুল হক ও তাঁর দুই ছেলে মামুন মিয়া এবং ওমর ফারুক। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে তারা দুই একর জমি লিজ নিয়ে মিশ্র কৃষি খামার গড়ে তুলেছেন।
‎
‎এ জমিতে তারা চাষ করছেন কলা, পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, শীতকালীন পেঁয়াজসহ বিভিন্ন শাকসবজি। রাসায়নিক সারের পরিবর্তে তারা নিজেদের খামারে প্রস্তুত করা জৈব সারের (ভার্মি কম্পোস্ট) ব্যবহার করছেন। ফলে নিরাপদ ফসল উৎপাদনের পাশাপাশি মিলছে ভালো ফলন ও উচ্চ মুনাফা। ইতোমধ্যে দারিদ্রতা জয় করে তারা হয়ে উঠেছেন স্বাবলম্বী।
‎
‎কৃষক শামছুল হক জানান, তাদের পেঁপে বাগান থেকে প্রতিদিন ৮ থেকে ১০ মণ পর্যন্ত পেঁপে বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপে প্রতি মণ ৬০০ থেকে ৮০০ টাকা এবং পাকা পেঁপে প্রতি মণ ১,৬০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কলা বিক্রি হচ্ছে প্রতি ছড়ি ৩০০ থেকে ৪০০ টাকায়। তাদের বাগান থেকেই বিভিন্ন এলাকার পাইকাররা সরাসরি ফল কিনে নিয়ে যান।
‎
‎শামছুলের ছেলে মামুন মিয়া বলেন, “ধানের চেয়ে কম খরচে বেশি লাভ হওয়ায় আমরা কলা, পেঁপে এবং বিভিন্ন সবজি চাষ করছি। রাসায়নিক সার না দিয়ে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) ব্যবহার করায় ফলনও ভালো হচ্ছে, লাভও বাড়ছে।”
‎
‎পাইকার নুরনবী মিয়া ও উকিল আমিন জানান, তারা সপ্তাহে দুই থেকে তিন দিন এই বাগান থেকে ৬-৭ মণ করে পেঁপে সংগ্রহ করেন। রাসায়নিক সার ছাড়া প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় এসব পেঁপের গুণ ও চাহিদা দুটোই বেশি। বিভিন্ন এলাকার আরও অনেক পাইকার এখান থেকে পেঁপে কিনে নিয়ে যান।
‎
‎স্থানীয় বাসিন্দা নূর জামাল মিয়া ও আবুল হাসন বলেন, শামছুল হকের পরিবার দীর্ঘদিন ধরে ফলজ ও সবজি বাগান করে স্বাবলম্বী হয়েছেন। তাঁদের দেখে এলাকার আরও অনেক যুবক কৃষিকাজে আগ্রহী হচ্ছেন। সরকারি প্রণোদনা ও পরামর্শ পেলে এই অঞ্চলে কৃষিখাত আরও সমৃদ্ধ হবে বলে তারা মনে করেন।
‎
‎উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হাসান বলেন, “নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে শামছুল হককে আমরা ভার্মি কম্পোস্ট তৈরির পরামর্শ ও সহযোগিতা দিয়েছি। যে কোনো কৃষক বা উদ্যোক্তা চাইলে আমরা একইভাবে সহযোগিতা করবো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’