কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কম্বোডিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে থাই প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (৮ ডিসেম্বর) ভোরে চং এন মা পাস এলাকায় কম্বোডীয় সেনাবাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করে এ হামলা চালানো হয়। থাই সেনাবাহিনীর আইএসপিআর প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

থাই সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকাগুলোতে কম্বোডীয় সেনারা আর্টিলারি ও মর্টার মজুত রাখত এবং সেগুলো ব্যবহার করে নিয়মিতভাবেই থাই সেনা ও সীমান্তবর্তী জনপদে হামলা চালানো হচ্ছিল। রোববার (৭ ডিসেম্বর) কম্বোডীয় বাহিনীর হামলায় একজন থাই সেনা নিহত ও দু’জন আহত হওয়ার পরই এই অভিযানের সিদ্ধান্ত নেয় থাই সেনাবাহিনী।

কম্বোডীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়, সোমবার স্থানীয় সময় সকাল ৫টা ৪ মিনিটের দিকে তাদের সেনা স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে থাই বিমান বাহিনী। গত কয়েকদিন ধরে থাই বাহিনী সীমান্তজুড়ে উসকানিমূলক কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছে কম্বোডীয় সেনাবাহিনী।

এ ঘটনায় কম্বোডিয়ার ক্ষয়ক্ষতির তথ্য এখনও প্রকাশ করা হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সীমান্তবর্তী চার থাই প্রদেশ: বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন রাতচাথানি থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। থাই কর্তৃপক্ষের হিসেবে সীমান্তের গ্রাম-শহরগুলোর বড় অংশই এখন খালি হয়ে পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ