কিরগিজ ভিসা জটিলতায় দেশে আটকে আছেন দেড় শতাধিক শিক্ষার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কিরগিজস্তানে অধ্যয়নরত দেড় শতাধিক বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী জুলাই ২০২৫ থেকে ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আটকে আছেন।
 
সোমবার (৬ এপ্রিল) ঢাকা প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বেলা ১১টায় এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আটকে পড়া শিক্ষার্থীরা।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কিরগিজ ভিসা পোর্টালে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি ‘উন্মুক্ত’ দেখালেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন অনুমোদন করা হচ্ছে না। কিরগিজ সরকার কোনো অগ্রিম সতর্কবার্তা ছাড়াই ভিসা প্রদান বন্ধ রেখেছে। শিক্ষার্থীরা একটি পূর্ণ সেমিস্টার হারিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির মুখে পড়েছেন।
 
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 'এই শিক্ষার্থীরা বিভিন্ন কারণে স্বল্পকালীন সময়ের জন্য বাংলাদেশে ফিরে আসেন, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ফেরার সময় ভিসার আবেদন করলে তা কোনো ব্যাখ্যা ছাড়াই আটকে যাচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রদূত কিরগিজস্তান সফর করা সত্ত্বেও কোনো কার্যকর সমাধান আসেনি।'
 
শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া চলমান শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ভিসা অনুমোদন রুট তৈরি এবং কিরগিজস্তানে একটি এম্বেসি অথবা একটি দায়িত্বশীল কনস্যুলার বিভাগ চালু করার দাবি জানান তাঁরা।
 
সাধরিল হুদা নামের এক শিক্ষার্থী বলেন, ‘ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদবৃদ্ধির আবেদন করি। কিন্তু মেয়াদ বাড়ায়নি। এখন বলছে নতুন করে ভিসার আবেদন করতে। কিন্তু সে আবেদনও নিচ্ছে না। এর ফলে আমাদের শিক্ষাজীবনই হুমকির মুখে পড়েছে। আমরা সংশ্লিষ্ট সব স্থানে গিয়েছি এই সমস্যার সমাধানে, কিন্তু কোনো ফল পাইনি।’
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তান দূতাবাসের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লিষ্ট ভিসার কাজ করেন। আবার বাংলাদেশেও কিরগিজস্তানের দূতাবাস নেই। ভারতের রাজধানী নয়াদিল্লিতে কিরগিজস্তান দূতাবাসের মাধ্যমে ভিসার কাজ সম্পন্ন হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা