খুলনায় শ্রমিক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
খুলনায় মাসুম বিল্লাহ (৪০) নামের এক শ্রমিক দলের নেতাকে দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করেছে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের বাটার দোকানের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ছোট ভাই এবং রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে ডাকবাংলো মোড়ে অবস্থানরত মাসুম বিল্লাহর ওপর পাঁচজন দুর্বৃত্ত গুলি চালায়। গলায় গুলি লাগার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় জনতা ও পুলিশ একটি সন্ত্রাসী, অশোক ঘোষকে বিদেশি পিস্তলসহ আটক করতে সক্ষম হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

আশঙ্কাজনক অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর ডাকবাংলো মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং চেকপোস্ট বসানো হয়েছে।

পুলিশ জানায়, আটক অশোক ঘোষ গ্রেনেড বাবু গ্রুপের সদস্য এবং তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যাকাণ্ডের উদ্দেশ্য উদঘাটনের চেষ্টা চলছে, পাশাপাশি হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, মাসুম বিল্লাহর বড় ভাই, নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালের ৩০ জুলাই র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’