খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে নফল রোজা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ব্যতিক্রমী ও আবেগঘন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে নফল রোজা রেখে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে নেতৃত্ব দেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজাদ হোসেন।

শুক্রবার বিকেলে উল্লাপাড়া উপজেলার বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শরাফত আলীর বাসভবনে ধর্মীয় পরিবেশে সমবেত হন স্থানীয় বিএনপি নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা। তারা দেশনেত্রীর সুস্থতা কামনায় স্বেচ্ছায় নফল রোজা পালন করেন এবং পবিত্র ইফতার-পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনায় অংশ নেন। ইফতার মাহফিলে অনুসারী নেতাকর্মীদের পাশাপাশি এলাকার ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে স্বতঃস্ফূর্তভাবে ইফতার পরিবেশন করা হয়।

এসময় আজাদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা শুধু এক পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্যই গুরুত্বপূর্ণ। সবাই মিলেই দেশনেত্রীর সুস্বাস্থ্য কামনা করছি। মানুষের হৃদয়ের দোয়াই সবচেয়ে বড় শক্তি—আমরা বিশ্বাস করি, আল্লাহ অবশ্যই তাঁর বান্দার মিনতি কবুল করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড