খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাবিতে দোয়া মাহফিল আয়োজন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আজ দেশনেত্রী খালেদা জিয়ার ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ। এর মূল কারণ দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই। এ সার্বভৌমত্বের লড়াইয়ের জন্য তিনি গোটা জাতির জন্য আইকন হয়ে গেছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন। তার সুস্থতা জরুরি।”

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক শামসুল আলম বলেন, “খালেদা জিয়া জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। আজ জাতীয়তাবাদী শক্তির বাইরেও বিভিন্ন দল-মতের মানুষ এক সঙ্গে তার জন্য দোয়া করেছে। জাতির এ ক্রান্তিকালে তার সুস্থ হওয়া খুবই প্রয়োজন। আমি আশা করি, তিনি ফিরে এসে আমাদের আবার নেতৃত্ব দেবেন।”

দোয়া মাহফিলে অংশ নেওয়া জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জননী ও আপোষহীন নেত্রী। তিনি সকল দল-মত নির্বিশেষে দেশের জাতীয় ঐক্যের প্রতীক। যার পুরো জীবনটাই দেশমাতৃকার জন্য বিলিয়ে দিয়েছেন। দেশের মানুষকে তিনি আগলে রেখেছেন। এখন তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ। আমরা দোয়া করি, মহান স্রষ্টা যেন আমাদের মমতাময়ী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি যেন দেশের খেদমতে আবারো কাজ করতে পারেন, আমরা সেই দোয়া করি।”

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ।

এছাড়া জাবি শাখা ছাত্রদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে