মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলটির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এক যৌথ বিবৃতিতে বলেন, তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবদানের জন্য ঈশ্বরের কাছে শান্তি প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া।
মল্লিকার্জুন খাড়্গে আরও বলেন, 'কংগ্রেস তাঁর পরিবার, সমর্থক ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।'
খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকান্ড বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।