খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি, দেশে আসছেন জোবাইদা রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, তারেক রহমানের স্ত্রী বাংলাদেশে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

এদিকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কাতার সরকার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে তারা প্রস্তুত।

বুধবার (৩ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের বরাতে জানানো হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য অপরিবর্তিত এবং কিছুটা স্থিতিশীল। এরই মধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ও চীনের ৬ সদস্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বর্তমানে তিনি কিডনি, হৃদরোগ এবং নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি সিসিইউ বিভাগে চিকিৎসাধীন।

খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডে জোবাইদা রহমানসহ দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সমন্বয় করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ