কাতারে ইরানি গুপ্তচর চক্রের ১০ সদস্য গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর দুইটি গুপ্তচর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে কাতারের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী।

বুধবার (৪ মার্চ) ভোরের দিকে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাতারের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক অবকাঠামো সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ ও পাচার এবং দেশটিতে নাশকতামূলক কার্যক্রম চালানোর অভিযোগ আনা হয়েছে।

কাতারের আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন সরাসরি গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত ছিলেন। তাদের মূল দায়িত্ব ছিল, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ঘাঁটির অবস্থান এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ।

বাকি তিনজনের বিষয়ে বলা হয়, তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন সামরিক ড্রোন পরিচালনা ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার কাজে। ধারণা করা হচ্ছে, এই চক্র কাতারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে আকাশপথে কোনো বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল।

তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, তারা আইআরজিসির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং ইরানের নির্দেশে কাতারের সামরিক অবকাঠামোয় নাশকতামূলক কার্যক্রম চালানোর দায়িত্বে ছিলেন। তাদের কাছ থেকে আধুনিক তথ্যপ্রযুক্তি সরঞ্জাম ও ড্রোন সংক্রান্ত নথি জব্দ করা হয়েছে। তবে তারা কতদিন ধরে কাতারে সক্রিয় ছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে ইরান তার মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে এই ধরনের গুপ্তচর নেটওয়ার্ক সক্রিয় করেছে। কাতার ইতোমধ্যে দেশজুড়ে নজরদারি জোরদার করেছে যাতে ভবিষ্যতে এমন বিদেশি নেটওয়ার্ক সক্রিয় হতে না পারে।

ইরানের পক্ষ থেকে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী