কাশীপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আবার ধরা পড়লো ক্রোনি এপারেলস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় অবস্থিত মেসার্স ক্রোনি এপারেলস লিমিটেড-এ মোবাইল কোর্টের মাধ্যমে আবারও অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে। 

মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৫ ইং তারিখে এনায়েতনগর ও কাশীপুর এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, পূর্বে বিচ্ছিন্ন করা গ্রাহক প্রতিষ্ঠানটি গোপনে ২ ইঞ্চি ব্যাসের সার্ভিস লাইন স্থাপন করে বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহার করে আসছিল। এই অবৈধ লাইন চিহ্নিত করে তা উচ্ছেদ করা হয় এবং উৎস পয়েন্ট থেকে স্থায়ীভাবে কিলিং করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি ২০২৪ এবং ১২ মার্চ ২০২৫ তারিখে অবৈধ সংযোগ ব্যবহার করার প্রমাণ পাওয়ায় অভিযান চালানো হয়েছিল। উক্ত সময়ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা ধার্য করা হয় ও মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন।

জ্বালানি নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এই ধরনের অভিযানে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন ম্যাজিস্ট্রেট সিমন সরকার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’