কারাগারে রহস্যজনক মৃত্যু হাজতির, কর্তৃপক্ষের দাবি মারামারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

জামালপুর জেলা কারাগারে হযরত আলী (২৫) নামের এক হাজতির রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হযরত আলী। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে।

জেলা কারাগার কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সঙ্গে রহিদুর মিয়ার কথা-কাটাকাটি এবং তর্ক শুরু হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর বেশ কয়েকবার আঘাত করে। পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা আহত মো. পাগলা হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, জামালপুর জেলা কারাগারে ব্রহ্মপুত্র ৪টি, এমডি ১টি, মেডিকেল ১টি, রজনীগন্ধা ১টি, যমুনা ওয়ার্ড ১টি এবং আমদানি ওয়ার্ড ১টি রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো হাজতি বা কয়েদি ওয়ার্ডের শৌচাগারে প্রবেশ করে ব্যবহার করতে পারে না। কারণ ব্রহ্মপুত্র ৪ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি যে তিনটি শৌচাগার রয়েছে সেখানে প্লাস্টিকের দরজার কথা তো দূরের, কাঠের দরজাও নেই। হাজতি ও কয়েদিরা নিজেদের লুঙ্গি ছিঁড়ে শৌচাগারের পর্দা বানিয়েছে। অন্যদিকে যমুনা ওয়ার্ডের পাশে যে শৌচাগার রয়েছে সেখানে কাঠের দরজা থাকলেও কাঠের কোনো টুকরা থাকে না।

কোনো ওয়ার্ডে দিনের বেলায় কেউ ভুলে শৌচাগার ব্যবহার করলেও তাকে ওয়ার্ডের রাইটার অশ্লীল গালিগালাজ করে কেস টেবিলে পাঠিয়ে দেয়। কেস টেবিলে শাস্তিস্বরূপ নির্যাতন করা হয়। গত অক্টোবর মাসে জেলা কারাগারে পাঁচ-ছয়জন পাগলের দেখাশোনার জন্য কয়েদি (সেবক) নিয়োগ দেয় কর্তৃপক্ষ।

এদিকে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে যদি হাজতিদের মধ্যে মারামারি হয়ে থাকে, তাহলে সেই সিসিটিভি ফুটেজ জনসমক্ষে উপস্থাপন করা হোক। এমনও হতে পারে, কারারক্ষীদের নির্যাতনে মারা গেছেন হযরত আলী। সেটি আড়াল করতেই মারামারির দাবি করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহাকে শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড