কাঁচপুর সেতুতে গাড়ির ধাক্কায় নিহত ২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর পৌনে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, ভোরে ঢাকামুখী লেন থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজনের নাম রাকিব (৩৫)। তার বাড়ি রংপুরে। অপরজনের নাম এখনো শনাক্ত করা যায়নি তবে তার বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহত দুই চালক একই মালিকের অধীনে ট্রাক চালাতেন। এর মধ্যে একটি ট্রাক মহাসড়কে বিকল হয়ে পড়লে অপর ট্রাক দিয়ে সেটিকে টেনে আনা হচ্ছিল। একপর্যায়ে ট্রাকটি সড়কের মাঝামাঝি বিভাজকে আটকে যায়। ঠিক তখনই অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।

পরিদর্শক জুলহাস বলেন,
“দুর্ঘটনাটি ভোর চারটা থেকে পৌনে ছয়টার মধ্যে ঘটে থাকতে পারে। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই তখন ট্রাক দুটি ব্রিজের উপরই আটকে ছিল। ওই অংশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ফলে সরাসরি ভিডিও ফুটেজ পাওয়া সম্ভব হয়নি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল ওই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু