জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতা: অপরাধীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সহিংসতায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে জাতিসংঘ। এ ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই সংস্থাটি গুরুত্ব দিয়ে আসছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশে অন্তত এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এ প্রেক্ষাপটে ন্যায়বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিব আহ্বান জানাবেন কি না—এমন প্রশ্ন করা হলে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে জবাব দেন ফারহান হক।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ফারহান হক আরও বলেন, জাতিসংঘ বিশ্বাস করে যে এসব ঘটনায় জবাবদিহিতা থাকা উচিত। তিনি স্মরণ করিয়ে দেন, সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে জাতিসংঘ নিজেই তথ্য সরবরাহ করেছে। তবে জবাবদিহিতা নিশ্চিত করতে গিয়ে আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা বজায় রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু