জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির তোবারক বিতরণ কর্মসূচি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

প্রচণ্ড বর্ষণ উপেক্ষা করেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় তোবারক বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ফতুল্লা থানা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

দলীয় নেতাকর্মীদের অনেকেই বৃষ্টি মাথায় করে অনুষ্ঠানে যোগ দেন। কর্মসূচির শুরুতে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে দরিদ্র ও পথচারীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তাঁর বক্তব্য বলেন, বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ জিয়ার আদর্শই আমাদের পথ দেখায়। সরকার বিএনপিকে দমন করতে চাইলেও জনগণের হৃদয় থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি আরও বলেন, গণতন্ত্রের রক্ষক হিসেবে শহীদ জিয়ার অবদান আজও প্রাসঙ্গিক। দুর্নীতি, দ্রব্যমূল্য, গণতন্ত্র হরণ ও নির্যাতনের বিরুদ্ধে আজকের আন্দোলনে জিয়ার আদর্শকে ধারন করেই আমরা এগিয়ে যাবো।

প্রধান বক্তার বক্তব্য মাশুকুল ইসলাম রাজীব বলেন, যত বাধাই আসুক, শহীদ জিয়ার আদর্শ নিয়ে আমরা রাজপথে থাকবো। এই তোবারক বিতরণ আমাদের রাজনৈতিক দায়বদ্ধতার অংশ। তিনি আরও বলেন , ভেবেছিলাম  কর্মসূচি হয়তো স্থগিত হবে। কিন্তু নেতাকর্মীদের দৃঢ় মনোবল ও উৎসাহ দেখে স্পষ্ট বোঝা যায়, তারা শুধু রাজনৈতিক কর্মসূচি পালন করতেই আসেননি, বরং শহীদ জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এসেছেন।

অনুষ্ঠানে আসা সাধারণ নেতাকর্মীদের সাথে কথা বলে জানাযায়, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ফতুল্লা থানা বিএনপির এ কর্মসূচি জনসচেতনতা ও সাংগঠনিক শক্তির প্রতিচ্ছবি। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই তোবারক বিতরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি রাজনৈতিক বার্তা—আদর্শকে ধারণ করেই আন্দোলনের পথে এগিয়ে যাওয়া।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের আহবায়ক সাদেক হোসেন , ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহামুদ মোল্লা,সাধারণ সম্পাদক এড. বারী ভূইয়া ও প্রমুখ।  

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’