জিডো অ্যাসোসিয়েটসের অঙ্গ প্রতিষ্ঠান 'সি ফাউন্ডেশন'-এর আনুষ্ঠানিকভাবে শুভ যাত্রা শুরু

সদ্য সংবাদ ডেস্ক
১ আগস্ট, ২০২৬ ১৮:৪৫:১৭
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম সম্ভাবনাময় প্রতিষ্ঠান জিডো অ্যাসোসিয়েটস (GEDO Associates)-এর নতুন অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ‘সি ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজধানীর ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভারসেশন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল ও নৃত্যশিল্পী রুমি করিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারফেক্ট ইলেকট্রনিক্সের সিইও গোলাম শাহরিয়ার কবির, জিডো অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাঈম হোসাইন, সি ফাউন্ডেশনের পরিচালক শাহিনুর ইসলাম সাবাসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, ‘সি ফাউন্ডেশন’ মূলত টেকসই উন্নয়ন, সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কার্যক্রম নিয়ে কাজ করবে। জিডো অ্যাসোসিয়েটসের সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ।

অনুষ্ঠানে বক্তব্যে জিডো অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান নাঈম হোসাইন, সিইও আবু তালেব এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, “জিডো অ্যাসোসিয়েটস সবসময় সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে এসেছে। সি ফাউন্ডেশনের মাধ্যমে টেকসই উন্নয়ন ও মানবিক সেবামূলক কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করা হবে। এই উদ্যোগ সমাজে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।”

এ সময় সি ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করবে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা ও উদ্বোধনী স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে আগামী ২০, ২১ ও ২২ আগস্ট ২০২৬ রাজধানীর ঢাকা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মেলন-২০২৬’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং জিডো অ্যাসোসিয়েটসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে শেষ হয় সি ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার