জান মালের কুরবানি ও আমলের মাধ্যমেই আল্লাহর প্রিয় হতে হবে : আবদুল জব্বার

জান মালের কুরবানি ও আমলের মাধ্যমেই আল্লাহর প্রিয় হতে হবে : আবদুল জব্বার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন যে, দ্বীনের বিজয়ের জন্য আগে জান মালের কুরবানি ও খালেছ নিয়ে উন্নত আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলে আমাদের প্রচেষ্টায় বরকত হবে না।

তিনি বলেন যে, আমরা অফিসের জন্য,ব্যবসার উন্নয়নের জন্য ও চাকরির সফলতার জন্য যতটা পেরেশানি থাকি আল্লাহর প্রিয় হওয়ার ততটা পেরেশানি অনুভব করছি না। তাই আজ থেকে দ্বীন কায়েমের কাজের আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলতে পেরেশানি নিয়ে কাজ করতে হবে।

২৫ জুলাই শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর পূর্ব সাংগঠনিক থানার রুকন শিক্ষা শিবিরে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

থানা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাফেজ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম ও মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। আরো উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য জনাব মোঃ জাকির হোসেন , মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ ও থানার কর্মপরিষদ সদস্যবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি